| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

গ্রুপ পর্বের পর সেরা ক্রিকেটারের তালিকা প্রাকশ করলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ১১:২১:২৬
গ্রুপ পর্বের পর সেরা ক্রিকেটারের তালিকা প্রাকশ করলো আইসিসি

টানা ৩৮ দিনের ক্রিকেট যুদ্ধের পর শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্ব। প্রতিটি দল তাদের নির্ধারিত ৯ ম্যাচ শেষ করেছে। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

বিশ্বকাপের লিগ পর্বে ৪৫টি ম্যাচ হয়েছে। এরই মধ্যে বেশ কিছু রেকর্ডের দেখা মিলেছে ক্রিকেট বিশ্বে। দুই ইনিংসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। রেকর্ড রান তাড়াও দেখা গেছে এই মৌসুমে। তা ছাড়া ব্যক্তিগত বা দলের অনেক রেকর্ডও দেখা গেছে।

রানের এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। ভারতের রোহিত শর্মা-বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র বা রাসি ভ্যান ডের ডুসেন শীর্ষে উঠেছেন এবং আবার কয়েকবার পতনও করেছেন।

শেষ পর্যন্ত অবশ্য লিগ পর্বে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। ভারতের এই ড্যাশিং ব্যাটসম্যান ৯ ম্যাচে ৫৯৪ রান করেছেন। তার রান গড় ৯৯। এবারের বিশ্বকাপে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীনের পরেই উঠে এসেছেন তিনি। ৯ ম্যাচে করেছেন ২টি সেঞ্চুরি। ডাকও আছে।

দুইয়ে আছেন কুইন্টন ডি কক। ৪ ইনিংসে সেঞ্চুরি করেছেন। সবকটি ইনিংসেই তিনি ফিফটি পূর্ণ করেন শতরানে। তার গড় ৬৫.৬৬। কোহলির থেকে মাত্র ৩ রান কম এই প্রোটিয়া ব্যাটসম্যান। ৫৯১ রান করেন। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের সেমিফাইনালে আনতে বড় অবদান রেখেছেন ডি কক।

তালিকার পরের দুইজনও ৫০০ রানের কোটা পেরিয়েছেন। রচিন রবীন্দ্র করেন ৫৬৫ রান। বিশ্বকাপের সবচেয়ে বড় চমকও বলা যায় রাচিনকে। রচিন ৩টি সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরির মালিক। চারে রোহিত শর্মার রান ৫০৩। এই টুর্নামেন্টে তিনি ১টি সেঞ্চুরি করেন। যে কারণে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার।

পাঁচে ওয়ার্নারের রান ৪৯৯। তার নামে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে শীর্ষ বিশের মধ্যে কোনো বাংলাদেশি নেই। ২১ নম্বরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩২৮ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ১ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরির সাহায্যে এই রান করেন রিয়াদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...