| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আইসিসির সমালোচনা করে যা বললেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১২ ২১:২৫:২৩
আইসিসির সমালোচনা করে যা বললেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে ক্রিকেটে দেশটির সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে মন্তব্য করেছেন যে, শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার আইসিসির সিদ্ধান্ত বেআইনি ও অযৌক্তিক।

ক্রিকেটে শ্রীলঙ্কার সদস্যপদ পুনর্বহাল করার জন্য আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে দেশটি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রওশন রানাসিংহে এ কথা বলেন।

রানাসিংহে ভারতীয় মিডিয়াকে বলেছেন: "শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসির স্থগিতাদেশ বেআইনি। আমাদের অভিযোগের জবাব দেওয়ার সুযোগ ছাড়াই সদস্যপদ ইচ্ছাকৃতভাবে স্থগিত করা হয়েছিল। আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’-এর কথা উল্লেখ করেছে। তবে অভিযোগগুলো নির্দিষ্ট করেনি।’

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী আরও বলেছেন: "আমরা যদি আইসিসির কাছ থেকে প্রতিকার পেতে ব্যর্থ হই, তাহলে আমরা সুইজারল্যান্ডের ক্রীড়া সালিশি আদালতের কাছে যাব।"

গত শুক্রবার (১০ নভেম্বর), আইসিসি বলেছে যে শ্রীলঙ্কা একটি ক্রিকেট সদস্য হিসাবে গুরুতরভাবে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। শ্রীলঙ্কা সরকার সরাসরি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করেছে। আর এ কারণে দেশটির ক্রিকেট বোর্ড সাময়িকভাবে আইসিসির সদস্যপদ থেকে স্থগিত করে। আর এ কারণে দেশটির ক্রিকেট বোর্ডকে আইসিসির সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের শর্তগুলো আইসিসির বোর্ডে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানো হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...