| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১২ ১১:২৯:৫১
২০২৩ ক্রিকেট   বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

আয়োজক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবার শেষ চারের বাধা পেরিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা পাওয়ার মিশন রয়েছে দলগুলোর।

এদিকে, রবিবার (১২ নভেম্বর) ভারত-নেদারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। এরপর দুই দিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সেমিফাইনাল।

আগামী বুধবার (১৫ নভেম্বর) বিশ্ব মঞ্চে প্রথম সেমিফাইনাল খেলবে স্বাগতিকরা। এদিন বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তারা লড়বে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায়। এছাড়া দুটি সেমিফাইনালের বিজয়ী দল ১৯ নভেম্বর ফাইনালে শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে।

এখনও পর্যন্ত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। অন্যদিকে, ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কিউইরা।

ক্রম তারিখ বার সময় দল স্টেডিয়াম
প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিট ভারত-নিউজিল্যান্ড ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ইডেন গার্ডেন্স, কলকাতা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...