| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এক নজরে দেখে নিন সেমিফাইনালে কে কার সাথে মুখমুখি হচ্ছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১১ ২০:৩০:১৩
এক নজরে দেখে নিন সেমিফাইনালে কে কার সাথে মুখমুখি হচ্ছে

চূড়ান্ত হলো চলমান ওয়ানডে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট। শীর্ষ তিনটি স্থান চূড়ান্ত হলেও, শেষ দল হিসেবে পাকিস্তান বা নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে পারবে কিনা তা জানার কৌতুহল ছিল ক্রীড়াপ্রেমীরা। শেষ পর্যন্ত, কিউইরা সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে চতুর্থ দলে পরিণত হয়।

এবারের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হওয়া চারটি দল হল: ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তারা লড়বে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় তারা লড়বে। দুটি সেমিফাইনালের বিজয়ীরা ১৯ নভেম্বর ফাইনালে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবকটি জিতে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। ৯ ম্যাচে ৭ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে অস্ট্রেলিয়া আর চারে থাকা কিউইদের অর্জন ১০ পয়েন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...