| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ব্যর্থ নান্নুর পরিবর্তে কারা হচ্ছে নতুন নির্বাচক জেনে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১১ ১১:২০:২৪
ব্যর্থ নান্নুর পরিবর্তে কারা হচ্ছে  নতুন নির্বাচক জেনে নিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মিনহাজুল আবেদিন নান্নুর দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা নতুন কিছু নয়। প্রায় এক দশক ধরে বোর্ডের সিলেকশন প্যানেলে রয়েছেন তিনি। প্রায় প্রতিটি সিরিজেই তার নির্বাচন নিয়ে কথা হয়।

নান্নুর পদত্যাগের দাবি বেশ কয়েক বছর ধরেই ক্রিকেট মহলে ঘুরছে। সময়ে সময়ে বিভিন্ন গুজব উঠে। তবে শেষ পর্যন্ত তিনি বহাল তবিয়তেই থেকে যান। কিন্তু বর্তমান সময়টা তার জন্য সবচেয়ে খারাপ যাচ্ছে!

এশিয়া কাপে দলের পতনের পর চলমান বিশ্বকাপেও ব্যর্থ সাকিব আল হাসানের দল। নান্নুর বড় দায়িত্ব আছে। তাই জাতীয় দলের পতনের পর আবারও প্রশ্ন উঠেছে নির্বাচক প্যানেল নিয়ে। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপের জন্যও দায়ী নান্নু-বাশাররা। তাদের পদত্যাগ বা বহিষ্কারের দাবি আবারও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই নির্বাচকমণ্ডলী থেকে মুক্তি চান সমর্থকরা।

বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপে ব্যর্থতার কারণে চাকরি হারাতে যাচ্ছেন নান্নু। প্রধান নির্বাচকের পাশাপাশি বরখাস্ত হতে পারেন হাবিবুল বাশার সুমনও। তবে তিন সদস্যের সিলেকশন প্যানেলের সবচেয়ে জুনিয়র সদস্য আবদুর রাজ্জাক রাজ পদে বহাল আছেন। বাকি দুজনের চাকরি চলে গেলেও রাজ্জাকের ওপর আস্থা রাখছে বিসিবি। বোর্ড তাকে আরও সময় দিতে চায়।

যদিও তাদের মেয়াদ রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। নির্বাচকের পদ থেকে সরিয়ে দিলেও নান্নু-বাশারকে বোর্ডের সঙ্গে রাখা হবে বলে জানা গেছে। সাবেক এই ক্রিকেটারকে আলাদা দায়িত্ব দেওয়া হতে পারে। আর বাশারের জায়গা হতে পারে ‘এ’ দলে।

এদিকে ক্রিকেটপাড়ায় খবর রয়েছে, নান্নু-বাশারের রেখে যাওয়া পদ নিতে পারেন সাবেক দুই ক্রিকেটার হান্নান সরকার ও হাসিবুল হোসেন শান্ত। দুজনেই বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্বে রয়েছেন। বয়সভিত্তিক দলে কাজ করে যেমন বিসিবির আস্থা অর্জন করেছেন, তেমনি জাতীয় দলের হয়েও আলোচনায় রয়েছেন তারা।

তবে এর বাইরেও আলোচনা আছে। বাংলাদেশের পক্ষে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও নির্বাচন প্যানেলের দায়িত্ব নিতে চান। এ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিকবার গণমাধ্যমে। এছাড়া জাভেদ ওমর, তুষার ইমরানও রয়েছেন আলোচনায়।

পুনেতে মিডিয়ার মুখোমুখি হওয়ার সময় আশরাফুল বলেন, একজন মানুষ ১২ বছর ধরে একই চিন্তাভাবনা করবে। এটি (প্রধান নির্বাচক) দীর্ঘমেয়াদী অবস্থান নয়। বেশি হলে তিন-চার বছর হতে পারে। তাহলে কেন আমরা এত কোচ পরিবর্তন করলাম?

২৬ থেকে ২৭ বছর খেলার পর যোগ করেন আশরাফুল। আমিও ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। আমি অবশ্যই এই ধরনের সুযোগ সম্পর্কে চিন্তা করব।

অন্যদিকে হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলেননি। তাঁর দাবি, বোর্ডের পক্ষ থেকে তাঁকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ছাড়া হান্নানের মতো একই কথা বললেন শান্তা। বিসিবি থেকে এখনো কোনো প্রস্তাব পাননি তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...