| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আর্জেন্টিনাকে টেক্কা দিতে নতুন চমকে দিতে দল ঘোষণা করেছে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১১ ১০:৩৫:০৪
আর্জেন্টিনাকে টেক্কা দিতে নতুন চমকে  দিতে দল ঘোষণা করেছে ব্রাজিল

কাতার বিশ্বকাপের পর থেকে ভালো সময় যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করার পর উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি মাসেই কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছে সেলেসাওরা। তবে তাদের সবচেয়ে বড় চিন্তা ফুটবলারদের চোট। যার প্রভাব দেখা গেছে ঘোষিত দলে।

সোমবার (৬ নভেম্বর) রাতে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ। ইনজুরির কারণে নেইমার ও কাসেমিরো না থাকলেও দলে রয়েছে বেশ কিছু চমক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। তারা হলেন ডগলাস লুইস, পেপে, জোয়াও পেদ্রো, এনন্দ্রিক এবং পাওলিনহো।

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে সাত মাসের মধ্যে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছে নেইমার জুনিয়রকে। তাই দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। নেইমারের পর ইনজুরিতে কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড ২ নভেম্বর নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বাদ পড়ে। কাসেমিরো ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন।১৬ নভেম্বর ঘরের মাঠে কলম্বিয়া এবং ২২ নভেম্বর মারকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুই বড় তারকাকে ছাড়া এই দুটি ম্যাচ কতটা কঠিন হবে তা কল্পনা করতে পারেন ব্রাজিল কোচ দিনিজ।

তিনি বলেন, "দুটি ম্যাচই কঠিন। আর্জেন্টিনা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় (লিওনেল মেসি) এবং অন্যান্য দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। কলম্বিয়াও বিশ্বে গণনা করার মতো একটি শক্তি। কয়েক দশক ধরে ফুটবল। তাদের খেলোয়াড়রা ইউরোপের সেরা লিগে খেলে। তাছাড়া তাদের দেশে গিয়ে খেলা অনেক কঠিন হবে। বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৭। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক:অ্যালিসন বেকার, এডার্সন ও লুকাস পেরিডিফেন্ডার:ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস,মার্কুইনস, নিনো, এমার্সন, রেনান রোদি ও কার্লোস আগুস্তোমিডফিল্ডার:আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগোফরোয়ার্ড:এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিউস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনিও, পেপে ও রাফিনিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...