| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

শ্রীলঙ্কা খেলছে মাঠে কিন্তু চিন্তার ভাজ পাকিস্তান-বাংলাদেশের কপালে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৯ ১৫:৩৮:৩৩
শ্রীলঙ্কা খেলছে মাঠে কিন্তু চিন্তার ভাজ  পাকিস্তান-বাংলাদেশের কপালে

বিশ্বকাপ লিগে আর মাত্র ১ ম্যাচ বাকি। শুরুতে কিছুটা প্রাণহীন, এই বৈশ্বিক ইভেন্ট মনে হয় শেষের দিকে আবার প্রাণ ফিরে পেয়েছে। টুর্নামেন্টে ১০ টি দলের মধ্যে ৭ টি দলের ভাগ্য ভারসাম্যপূর্ণ। সেমিফাইনালের বাকি আসনের জন্য অপেক্ষা করছে তিনটি দল। চ্যাম্পিয়ন্স ট্রফির স্পটে লড়ছে চার দল।

এমন গুরুত্বপূর্ণ সময়ে নবম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। টস জিতে শ্রীলঙ্কাদের ব্যাট করতে আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর আড়াইটায়।

আজকের ম্যাচে দুই দলের সমীকরণ দ্বিগুণ। নিউজিল্যান্ডের জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে যাবে। তবে এই ম্যাচের মাহাত্ম্য এখানেই থেমে নেই, বাংলাদেশ-পাকিস্তানের ভাগ্যও ঝুলছে এই ম্যাচের ওপর।

নিউজিল্যান্ডের হার যেমন পাকিস্তানের জন্য দরজা খুলে দিতে পারে, তেমনি চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে বাংলাদেশকেও অনেকটা পিছিয়ে দেবে। আজ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরুতে। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আজকের ম্যাচে দুটি দলেই একটি করে পরিবর্তন রয়েছে। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। রাজিথার পরিবর্তে শ্রীলঙ্কা দলে ফিরেছেন চামিকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...