| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনা প্রণয়ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৯ ১২:৩৩:১৩
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনা প্রণয়ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য

চলমান ক্রিকেট বিশ্বকাপে ভালে অবস্তানে নেই পাকিস্তান ক্রিকেট দল । তবে আগমীতে ভালো করা জন্য প্রস্তুত হচ্ছে পিসিবি। বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির জন্য তাই দলে নতুন পরিবর্তন সহ ক্রিকেট বোর্ডেও বড় পরিবর্তন এনেছে পিসিবি।

ইনজামাম-উল-হক ক্রিকেটারদের এজেন্ট কোম্পানির একজন অংশীদার দ্বারা অভিযুক্ত হওয়ার পর বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে জুনিয়র নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেছেন দেশের সাবেক এই অধিনায়ক।

৩০ অক্টোবর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইনজামামের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। এবার জাকা আশরাফের নেতৃত্বে পিসিবি ব্যবস্থাপনা তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দেশের সাবেক ক্রিকেটার তৌসিফ আহমেদকে নিয়োগ দিয়েছে।

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের পর তৌসিফের অধীনে নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে। বিশ্বকাপের পর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। এ জন্য তৌসিফের প্রথম দায়িত্ব হবে জাতীয় দল নির্বাচন করা।

তাছাড়া সাবেক ক্রিকেটার ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তিকে জুনিয়র নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে। নতুন নিয়োগ পাওয়া দুজনই বর্তমান বাছাই কমিটির সদস্য।

এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে চার জয়ের বিপরীতে চারটি পরাজয় তাদের। নেট রান রেট ০.০৩৬ এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে বাবর-রিজওয়ান। ১২ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা।

সেমিফাইনালে উঠতে হলে আগে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও হারতে হবে তাদের ম্যাচ। কিউইরা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আর আফগানরা খেলবে প্রোটিয়াদের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...