| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আইসিসি থেকে চরম দুঃসংবাদ পেলেন শাহিন আফ্রিদি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৮ ১৯:৩৪:৩৩
আইসিসি থেকে চরম দুঃসংবাদ পেলেন শাহিন আফ্রিদি

পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদিকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয়। ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে দলের গতি ভালো না হলেও বল হাতে ধারাবাহিক পারফর্ম করছেন আফ্রিদি। তার বোলিংয়ে বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটসম্যানরাও।

বিশ্বকাপের মাঝখানে প্রথমবারের মতো আইসিসি ওডিআই বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা এই পাকিস্তানি পেসার। কিন্তু এক সপ্তাহের মধ্যেই আইসিসির কাছ থেকে দুঃসংবাদ জানতে পারলেন পাক পেসার। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের সিংহাসন হারিয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে বোলিংয়ে শীর্ষস্থান হারালেন শাহীন আফ্রিদি। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত মোহাম্মদ সিরাজ তার পরিবর্তে শীর্ষস্থানে এসেছেন।

গত সপ্তাহে আইসিসি বোলিং র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ছিলেন সিরাজ। নেতৃত্বে ছিলেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। আর ২ নম্বরে ছিলেন জশ হ্যাজলউড। গত দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে শীর্ষে উঠেছেন সিরাজ। এই ভারতীয় পেসারের রেটিং পয়েন্ট ৭০৯ রেটিং পয়েন্ট।

তাকে জায়গা দিয়ে পাঁচে নেমে গেছেন শাহিন। পাকিস্তানের বাঁ-হাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। আর গত সপ্তাহে দুইয়ে থাকা জশ হ্যাজলউড শাহিনের সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছেন। এই তিন পেসারের মাঝে আছেন তিন স্পিনার।

২ ধাপ এগিয়ে দুইয়ে আছেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনারের পয়েন্ট ৬৯৪। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাডাম জাম্পা আছেন তিনে। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬২। তার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...