| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সাকিবের বিশ্বকাপ খেলা শেষ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৭ ১৫:১০:৫৪
সাকিবের বিশ্বকাপ খেলা শেষ

ইনজুরির কারণে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে টাইগারদের আরও একটি খেলা বাকি। শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। তার আগেই দলের সেরা তারকাকে হারিয়েছে টাইগাররা।

বিসিবি এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলার সময় সাকিব তার বাম তর্জনীতে চোট পেয়েছেন। এক্স-রে পরে দেখা গেছে একটি চিড় আছে। তিনি ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি মিস করবেন। বাংলাদেশের বিশ্বকাপও শেষ হবে এই ম্যাচের পর।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ব্যাটিংয়ের শুরুতে বাম হাতে চোট পান সাকিব। চোট নিয়েই ট্যাপ পেঁচিয়ে চালিয়ে যান ব্যাটিং। দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করা হয়। সেখানে পিপ জয়েন্টে পাওয়া যায় চিড়। এই চোট সারতে তিন-চার সপ্তাহ দরকার।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ছিটকে পড়া সাকিব দিল্লি থেকেই ধরেছেন ঢাকার বিমান। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বল ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তিনি। বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি জয়ের পথে ৬৫ বলে ব্যাট হাতে ৮২ রান করেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের আগে ৭ ম্যাচে ব্যাট হাতে ১৮৬ রান করেন সাকিব। বল হাতে তুলে নেন ৯ উইকেট। ইনজুরির কারণে একটি ম্যাচ খেলতে পারেননি তিনি।

এই টুর্নামেন্টে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। আট ম্যাচ খেলে দুটি জিতেছে টাইগাররা। সেমিফাইনালে খেলার স্বপ্ন থাকলেও টানা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে তাদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন এখনো বেঁচে আছে সাকিবের। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তাদের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট দেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...