| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শুরুতে উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ উইকেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৬ ১৯:২৮:১৫
শুরুতে উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ উইকেট

নতুন বলে উইকেট—দিলশান মাদুশঙ্কার অভ্যাস হয়ে গেছে সেটি এ বিশ্বকাপে। তাঁর সর্বশেষ শিকার তানজিদ হাসান। লেংথ বলে ব্যাট চালিয়েছিলেন বাংলাদেশ ওপেনার, তাতে ক্যাচ উঠেছিল ওপরে। কাভারে সেটি নিয়েছেন পাতুম নিশাঙ্কা।

এ ওভারে আউট হতে পারতেন লিটনও। শর্ট বলে ঘুরিয়ে মেরেছিলেন, ক্যাচ গিয়েছিল ডিপ ফাইন লেগে। ফিল্ডার নাগাল পেলেও রাখতে পারেননি এবার, উল্টো হয়েছে চার। মাদুশঙ্কা উল্লাস করতে ছুটছিলেন, সেটি রূপ নিয়েছে হতাশায়। এ শট খেলতে গিয়ে বাঁ পায়ে টানও পেয়েছেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর শ্রীলঙ্কা ৪৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করেন। জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট ২৮০ রান। জবাবে বাংলাদেশ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে।

বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই ব্যর্থ শ্রীলঙ্কার টপ অর্ডাররা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে একাই টেনে নিলেন চারিথ আসালাঙ্কা। দলের অন্য ব্যাটাররা যখন অর্ধ-শতকও হাঁকাতে ব্যর্থ সেখানে দারুণ ব্যাটিংয়ে শতক তুলে নেন তিনি। ১০৫ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন এই লঙ্কান ব্যাটার। আসালাঙ্কার শতক ও সামারাবিক্রমা-নিশাঙ্কার ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৮০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম প্রত্যেকে পান ২টি করে উইকেট। এছাড়া অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নেন ১টি উইকেট।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...