| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সেমির আগে আবারো পাকিস্তানকে বাধাগ্রস্ত করলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৬ ১৫:১৯:৩৯
সেমির আগে আবারো পাকিস্তানকে বাধাগ্রস্ত করলো  আইসিসি

বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার ম্যাচে ডার্কওয়াথ লুইস (ডিএলএস) পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। তবে জয়ের পাশাপাশি দুঃসংবাদ পেল বাবর আজমের দল। স্লো ওভার রেট বা ধীর গতির কারণে পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

শনিবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম করেছে পাকিস্তান। যার কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাবর-রিজওয়ান্দেকে। প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো মন্থর গতির কারণে পেনাল্টি দিতে হয়েছে পাকিস্তানকে।

আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তান নির্ধারিত সময়ে ৪৮ ওভার বোলিং শেষ করে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি একটি বিবৃতি জারি করেছে পাকিস্তান ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা বাকি ২ ওভারের কারণে।

মাঠের আম্পায়ার অস্ট্রেলিয়ার পল উইলসন এবং ইংল্যান্ডের রিচার্ড কেটলবোরো, টেলিভিশন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অভিযোগ জমা দেন। তবে, পাকিস্তানের অধিনায়ক বাবর আম্পায়ারের কাছে ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ওভারের ধীর গতির কারণে পাকিস্তানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত সময়ে ৪ ওভার বোলিং করেছেন শাহীন-রউফরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...