| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

অবশেষে পদত্যাগ করলেন ক্রিকেট সচিব, টানা হারের গ্লানি ভুলতে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৫ ১২:৪৭:০৫
অবশেষে পদত্যাগ করলেন  ক্রিকেট সচিব, টানা হারের গ্লানি ভুলতে

চলমান বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানের রেকর্ড ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের কাছে হেরে প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় লঙ্কানদের। দলের এমন ব্যর্থতার কারণ জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।

শনিবার (৪ নভেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সচিব মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন। দলের ব্যর্থতাই ক্রিকেট প্রশাসকের পদত্যাগের কারণ বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'শ্রীলঙ্কার ক্রিকেট কর্মকর্তাদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।'

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো দেশটির ক্রিকেট নির্বাহী কমিটির কাছে ব্যর্থতার কারণ দেখাতে বলেছেন। এরপরই পদত্যাগপত্র জমা দেন ডি সিলভা।

চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় জয়ের সংখ্যা ৫টি হারের বিপরীতে ২টি। এদিকে আফগানিস্তানের বিপক্ষে হার এবং ভারতের কাছে ৩০২ রানের ব্যবধানে পরাজয় একটি লজ্জাজনক রেকর্ড। দুই মাস আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা।

মোহন ডি সিলভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব নির্বাচিত হয়েছেন। তার বর্তমান মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...