| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আইপিএল নিয়ে এমএস ধোনির নতুন পরিকল্পনা ভারতীয় গণমাধ্যমে প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৫ ১২:২৮:১৩
আইপিএল নিয়ে এমএস ধোনির নতুন পরিকল্পনা ভারতীয় গণমাধ্যমে প্রকাশ

সর্বশেষ আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। যেখানে নেতা ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অনেকেই ধরে নিয়েছিলেন এটাই তার শেষ আইপিএল। কিন্তু সম্প্রতি ধোনি ইঙ্গিত দিয়েছেন ভিন্ন কিছু।

হাঁটুতে চোট নিয়ে শেষ টুর্নামেন্ট খেলেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেবার রূপকথার মতো শিরোপাও জিতেছেন তিনি। মৌসুম শেষ হওয়ার পর মুম্বাইয়ে তার হাঁটুর অস্ত্রোপচার হয়। তারপর থেকে নিজের বাড়ি রাঁচিতে সময় কাটান তিনি।

এবার রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ইনডোর সুবিধা নিলেন ধোনি। তিনি সেখানে তার পুনর্বাসন ও প্রশিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখেন।

আসন্ন আইপিএল নিলামের আগে দলগুলোকে খেলোয়াড় ধরে রাখার তালিকা দিতে হবে। এর জন্য ১৫ নভেম্বর সময়সীমা বেঁধে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তাই আইপিএলে খেলা চালিয়ে যেতে চাইলে এই সময়ের মধ্যেই তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে কর্তৃপক্ষকে।

সাম্প্রতিক একটি অনুষ্ঠানে, আসন্ন আইপিএল নিয়ে ধোনির চিন্তাভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, 'আমি আমার সেরা চেষ্টা করছি। সবাই জানে আমার বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। নভেম্বরের মধ্যে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। সবকিছু ঠিক থাকলে অবশ্যই আমাকে খেলতে দেখবেন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...