| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দিল্লিতে গিয়ে চরম বিপদে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৩ ১৮:৩২:৫৫
দিল্লিতে গিয়ে চরম বিপদে বাংলাদেশ

কলকাতায় ব্যর্থ মিশনের পর বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ দিল্লিতে। বুধবার সেখানে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। কিন্তু দিল্লিতে পৌঁছেও শুরু করতে পারিনি। আজ সন্ধ্যায় মাঠে নামার কথা ছিল টাইগারদের।

দিনের শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল। এরপর দুপুরে টিম ম্যানেজমেন্ট সূত্র জানায়, বাংলাদেশের অনুশীলন বাতিল করা হয়েছে। তবে এর সঠিক কারণ এখনো জানা যায়নি। পরে বলা হয়, দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণের কারণে খেলোয়াড়দের অনুশীলন বন্ধ হয়ে গেছে।

বায়ু দূষণের কারণে অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে কোনো লাইট শো হবে না। যদিও বিসিসিআই তাকে আগেই জানিয়েছিল। শুক্রবার নামাজ পড়তে যাওয়া ক্রিকেটারদের মুখেও ডাবল মাস্ক দেখা গেছে। সব মিলিয়ে বলা যায় দিল্লির মতো পরিবেশে ক্রিকেটাররা বেশ সমস্যায় পড়েছেন।

প্রতি বছর অক্টোবরের শেষ থেকে দিল্লিতে বায়ু দূষণ শুরু হয়। এই দূষণের প্রধান কারণ হল দিল্লির দুই প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ ও হরিয়ানার গ্রামে প্রচুর পরিমাণে খড় পোড়ানো। এইসব গ্রামের দরিদ্র মানুষ প্রচণ্ড শীত থেকে বাঁচতে খড় পোড়ায়, কিন্তু সেই আগুনে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণা বাতাসে ভেসে দিল্লির বাতাসে মিশে যায়।

এদিকে ছুটি কাটিয়ে আজ বাংলাদেশ দলে যোগ দিয়েছেন লিটন দাস। দুপুর নাগাদ দিল্লির টিম হোটেলে প্রবেশ করেন এই টাইগার ওপেনার। আগামীকাল বাংলাদেশ দলের পরবর্তী অনুশীলন সেশনের কথা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...