| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিশাল সংগ্রহের পথে ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০২ ১৭:৪৯:০৭
বিশাল সংগ্রহের পথে ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর

ইতিমধ্যে জমে উঠেছে ভারত বিশ্বকাপ। বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে ভারতে আসা ১০টি দল। এর মধ্যে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এখনো নিয়ম রক্ষার দুটি ম্যাচ বাকি আছে তাদের। বাংলাদেশ ছাড়া বাকি দল গুলো এখন লড়ছে সেমিতেজাওয়ার লক্ষ্যে। তবে ভারতের লড়াই পয়েন্ট তালিয়া শীর্ষ স্থান দখলের।

ভারত নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়ে এই বিশ্বকাপে বিশাল জয় পেয়েছে এবং বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছেছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে পরাজিত করার পর, ভারতীয় দল ছয়টি ম্যাচের মধ্যে ছয়টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল এক সময়। সেমিফাইনালে যাওয়ার পথ প্রায় প্রশস্ত করেছে।

আজ শ্রীলঙ্কাকেন হারাতে পারলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে ভারত। একই সঙ্গে প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করবে স্বাগতিকরা। এমন ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে করবে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। এখন ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ভারত। লঙ্কানদের হারালে তাদের সংগ্রহ হবে ১৪ পয়েন্ট। আর ১৪ পয়েন্ট হলে স্বাগতিকরা আসরের প্রথম দল হিসেবে সেমিতে পা রাখবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ভারত ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেন।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুশান হেমান্থা, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমান্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...