| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে, লারা-রানাতুঙ্গাকে ছাড়িয়ে গেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩১ ১৮:৫৭:০১
বিশ্বকাপে, লারা-রানাতুঙ্গাকে ছাড়িয়ে গেলেন সাকিব

কলকাতার ইডেন গার্ডেনে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। আর এই ম্যাচে দীর্ঘদিন পর ব্যাট হাতে বিরাজ করলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৪৩ রান করে দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও অর্জুন রানাতুঙ্গাকে পেছনে ফেলেছেন সাকিব।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে এবার ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেলেন সাকিব। ৩৪ টি বিশ্বকাপে লারা ১২২৫ রান অর্জন করেছেন। ১২৫০ রান নিয়ে বর্তমানে তালিকার সাত নম্বরে রয়েছেন সাকিব। তার উপরে রয়েছেন ভারতীয় রোহিত শর্মা (১৩৭৬ রান) ও বিরাট কোহলি (১৩৮৪ রান)।

তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি ৪৫ খেলায় ২২৭৮ রান করেছেন। কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান রিকি পন্টিং ১৭৪৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৫৩২ রান) এবং ডেভিড ওয়ার্নার (১৪০৫ রান)

ওয়ানডেতে এখন পর্যন্ত সাকিবের মোট রান ৭৪৮৮। আজ ৪৩ রান করে অর্জুনা রানাতুঙ্গাকে ছাড়িয়ে গেলেন সাকিব। শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ২৬৯ ম্যাচে ৭৪৫৬ রান করেছেন। ওয়ানডেতে সবথেকে বেশি রানের তালিকায় সাকিবের অবস্থান ৩৯তম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...