| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের বিশ্বকাপের আশা এখনো বেঁচে আছে যে সমীকরণে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩১ ১২:২৬:২১
পাকিস্তানের বিশ্বকাপের আশা এখনো বেঁচে আছে যে সমীকরণে

চলমান ওয়ানডে বিশ্বকাপে টানা দুই জয় দিয়ে শুরু করা পাকিস্তান হঠাৎ করেই ছন্দ হারিয়েছে। একের পর এক ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের অপেক্ষায় তারা। শেষ চার ম্যাচে জয়ের দেখা পাননি বাবর-রিজওয়ানরা। এমন পারফরম্যান্সে তাদের নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর) চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। দুই দলই এই ম্যাচে জয়ী হয়ে জয়ের ধারায় ফিরতে চায়।

বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের দুটিতে জয় পেয়েছে পাকিস্তান। বাকি তিন ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার কিছুটা আশা থাকবে বাবর আজমের দলের। যদিও সেটা অনেকাংশে নির্ভর করবে বিভিন্ন সমীকরণের উপর।

চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের আশা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান। বাংলাদেশসহ বাকি তিন ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাঁহাতি এই ব্যাটসম্যান।

বাবরের নেতৃত্বাধীন বর্তমান দল ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দল থেকে অনুপ্রেরণা নিতে পারে। সেই বিশ্বকাপে প্রথম চার ম্যাচের তিনটিতে হারের পর ইমরান খানের নেতৃত্বে শিরোপা জিতে পাকিস্তান ফিরে আসে।

ওয়ানডেতে পাকিস্তানের হয়ে একমাত্র ডাবল সেঞ্চুরি করা ফখর জামান বলেছেন, "আপনি যদি অতীত ইতিহাসের দিকে তাকান তবে এটি একটি প্রমাণ যে আমরা কখনই পরাজয় স্বীকার করি না। দলের সবাই শেষ তিনটি ম্যাচ জেতার ব্যাপারে খুব আশাবাদী। আত্মবিশ্বাসের মাত্রা বেড়েছে বিশেষ করে যেভাবে আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করেছি।

তিনি আরও বলেন, 'বিশ্বকাপ চার বছর অন্তর আসে। ইনজুরির কারণে এত বড় ইভেন্ট মিস করাটা হতাশাজনক। একই হাঁটুর ইনজুরির কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...