| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য একাদশ, একধিক পরিবর্তন পাকিস্তান দলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩১ ১১:৪৭:০৩
পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য একাদশ, একধিক পরিবর্তন পাকিস্তান দলে

সম্মানের লড়াইয়ে আজ (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপে বিবর্ণ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায়। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে হারানো ছাড়া বিকল্প নেই বাবরের সেনাবাহিনীর।

বিশ্বকাপে এখন পর্যন্ত একটি জয়ের বিপরীতে টানা পাঁচটি হারের মুখ দেখেছে বাংলাদেশ। অন্যদিকে দুই জয়ের পর পরপর চারটি হারের দেখা পেয়েছে গ্রিন মেনরা। তাই এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানো।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। উইকেট বিবেচনায় একাদশে ফিরতে পারেন নাসুম। কিন্তু সেই সম্ভাবনাও খুবই কম। স্পিন সহায়ক উইকেট না থাকলে শেখ মেহেদীর খেলার সম্ভাবনা বেশি।

অন্যদিকে পাকিস্তানের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন ওপেনার ফখর জামান। তাই ইমাম উল হকের জায়গায় তার ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগের ম্যাচে চোট পাওয়া শাদাব খান এখনও ফিট নন, তাই তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন উসামা মীর। এছাড়া মোহাম্মদ নওয়াজকে একাদশে আগা সালমানের পরিবর্তে নেওয়া হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম/শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ :

আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ/সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...