| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আজ 'সতর্ক' পাকিস্তানকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩১ ১০:৫২:২০
আজ 'সতর্ক' পাকিস্তানকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে জিতে টাইগাররা তাদের বিশ্বকাপ মিশনে দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু এরপর থেকে একের পর এক ম্যাচ হেরে ভালো যাচ্ছে না সাকিবের দল।

টানা পাঁচ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এমনকি ডাচদের কাছেও লজ্জাজনক পরাজয় বরণ করে বাংলাদেশ। বর্তমানে মাঠের পারফরম্যান্স ভালো না হলেও বাংলাদেশের ব্যাপারে বেশ সতর্ক পাকিস্তান।

আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর) চলতি বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। দুই দলই এই ম্যাচে জয়ী হয়ে জয়ের ধারায় ফিরতে চায়।

এর আগে, সোমবার (৩০ অক্টোবর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। তিনি বলেন, বাংলাদেশে অনেক মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে। টাইগারদের বিপক্ষে জিততে হলে ভালো খেলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের কোচ বলেছেন, 'বিশ্বকাপে প্রতিটি দলেরই মান আছে। আমরা জানি বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ভালো খেলতে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারি। আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছে। বাংলাদেশকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ দল সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। এশিয়া কাপে তাদের বিপক্ষে খেলেছেন। অতীতে অনেক খেলেছি। ভেন্যুটি আমাদের জন্য নতুন। সেরাটা দেওয়ার জন্য আমরা অনেক হোমওয়ার্ক করেছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...