| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সাকিবের ভুলের তালিকা তুলে ধরে কড়া সমালোচনায় করলো আশরাফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩০ ১১:১৩:২২
সাকিবের ভুলের তালিকা তুলে ধরে কড়া সমালোচনায় করলো  আশরাফুল

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে বাজে সময় যাচ্ছে বাংলাদেশ দলের। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে টাইগাররা। দলের এমন করুণ দশায় কড়া সমালোচিত হচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার টাইগার অধিনায়কের সমালোচনা করলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

বিশ্বকাপের আগে টাইগার পোস্টার বয় সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন না। এমন মানসিকতা নিয়ে আসা অধিনায়কের কাছ থেকে সৎ পরিকল্পনা আশা করা যায় না বলে মনে করেন আশরাফুল।

দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, "বিশ্বকাপে খেলতে আসার আগে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ১২ নভেম্বর থেকে তিনি অধিনায়ক হবেন না। তার কাছ থেকে সৎ পরিকল্পনা আশা করা যায় না। এমন মানসিকতা নিয়ে বিশ্বকাপ খেলতে আসে।

চলমান বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আশরাফুলকে প্রশ্ন করা হয়েছিল, দায়িত্ব সাকিবের কাঁধে আছে কি না। এর জবাবে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, 'আমি যা শুনেছি তা হলে দায়ভার তার ওপরই বর্তায়।'

বিশ্বকাপে বাংলাদেশের ইনিংসের শুরুতেই রান দিতে পারেননি ওপেনাররা। আশরাফুলও মনে করেন, দলের একজন অভিজ্ঞ ওপেনার দরকার। তামিমের পরিবর্তে ইমরুল কায়েসকেও দলে রাখা যেত বলে মন্তব্য করেন তিনি।

আশরাফুল বলেন, "তামিমকে বিশ্বকাপে আনা দরকার ছিল। যেহেতু তাকে আনা যায়নি, তাই তার জায়গায় ইমরুল কায়েসের মতো কাউকে দরকার ছিল। সে তিনটি বিশ্বকাপ খেলেছে। এখনও ঘরোয়া ক্রিকেটে রান। ইমরুল থাকলে আমি নিশ্চিত ওপেনিংটা এতটা খারাপ হতো না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...