| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সাকিব ফেরায় কলকাতায় হল ডিনার পার্টি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৭ ১৭:১৪:৫৩
সাকিব ফেরায় কলকাতায় হল ডিনার পার্টি

মুম্বাই থেকেই গত বুধবার ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। সেখানে জরুরি কাজ শেষে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার দলপতি। কলকাতায় রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

এদিকে সাকিব দলের সঙ্গে যোগ দেওয়ার পরপরই আয়োজন করা হয় বিশেষ ডিনার। এ সময়ে দলের একতাবদ্ধতার বার্তা দেওয়া হয়, সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন পেসার তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাসকিনের ভাষ্য, তার (সাকিব) আসার পর আমাদের দলের সবাই একটা ডিনার করেছি। একটা ভালো সময় কাটিয়েছি। আশা করছি সামনে নতুন কিছু শুরু করবো ভালো কিছু করে। চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচও যদি ভালো খেলতে পারি তাহলে ভিন্ন কিছু হতে পারে। এখন আসলে কালকের ম্যাচটাই মূল ফোকাস।

এ পেসার আরও যোগ করেন, কোনো প্রভাব ফেলেনি। সে উন্নতির জন্য দেশে গেছে। আমাদের তাকে এপ্রিশিয়েট করা উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন। আসলে এটা তেমন প্রভাব ফেলেনি। তিনি ফেরার পর দলের সবার খুব ভালো সময় কেটেছে। উনি কিছু উন্নতির জন্য গিয়েছিল, নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করছিলেন না। নির্দিষ্ট অনুশীলন করতে চেয়েছেন, আমাদের দলের জন্য ভালো কিছু করতে। আমাদের এটার প্রশংসা করা দরকার।

সাকিব দেশে ফিরে অনুশীলন করায় তাকে প্রশংসায়ও ভাসান তাসকিন। তার মন্তব্য, তিনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই গেছে। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিশিয়াল অনুশীলনে তিনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও রাখছে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...