| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারতের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে মুখ খুললেন ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৭ ১৬:১৬:১৩
ভারতের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে মুখ খুললেন ধোনি

বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। পিচে তাদের পারফরম্যান্স বিবেচনায় রোহিত শর্মার দল বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। এখন পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে ভারত।

চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। এরপর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলিরা।

তাহলে, ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু? এমনই প্রশ্ন তুলেছিলেন ভারতের সাবেক শিরোপা জয়ী অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনির কাছে। জবাবে সরাসরি কোনো উত্তর দেননি ধোনি। তবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভারত খেলবে বলে ইঙ্গিত দিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তিনি বলেছেন: "দলের ভারসাম্য খুব ভালো। সব খেলোয়াড়ই ভালো খেলছে। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে।আর কিছু বলবো না। জ্ঞানীর জন্য একটি নিদর্শনই যথেষ্ট।"

বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত পরবর্তী ২ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ হবে ১২ নভেম্বর। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...