| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

টানা হারেও বাঙের মত লাফিয়ে উঠছে বাংলাদেশের পয়েন্ট টেবিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৭ ১০:৪৬:১৮
টানা হারেও বাঙের মত লাফিয়ে উঠছে  বাংলাদেশের পয়েন্ট টেবিল

চলতি বিশ্বকাপে সব দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে। একমাত্র স্বাগতিক ভারত ছাড়া সব দলই হারের স্বাদ পায়।

এদিকে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে সাকিবের দল। তবে অস্ট্রেলিয়ার কাছে ডাচদের বড় হারে পয়েন্ট টেবিলের সুখবর পেল লাল-সবুজরা। লঙ্কানদের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ধাক্কা খেয়ে আবারও পয়েন্ট টেবিলে ঝাঁপিয়ে পড়েছে সাকিব বাহিনী।

ইংলিশদের হারের পর পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে এক জয়ে দুই পয়েন্ট সাকিব আল হাসানের দলের।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ইংল্যান্ড ১৫৬ রান করে। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৫.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এই জয়ে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো। চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় নয় নম্বরে নেমে গেছে জস বাটলারের দল।

শীর্ষ দশে থাকা ডাচদের রান রেট মাইনাস -১.৯০২। অন্যদিকে মাইনাস -১.২৫৩ নেট রান রেট নিয়ে অষ্টম স্থানে রয়েছে টাইগাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...