| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার মহাকাশে উড়লেন মেসি, ভিডিও ভাইরাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৬ ২১:১৫:২৬
এবার মহাকাশে উড়লেন মেসি, ভিডিও ভাইরাল

ইন্টার মায়ামি মেজর লিগ সকারে প্লে অফে জায়গা করে নিতে না পারায় চারমাস বেকার থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই সময়টাতে তিনি কি করবেন তা মেসি নিজেই জানেন। তবে এই চারমাসে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে মেসি জাতীয় দল ও মায়ামির হয়ে দুটি করে ম্যাচে মাঠে নামবেন তা বলা যায়।

তবে মেসির বেকার সময়ে তাকে নিয়ে একটি অদ্ভূত প্রচারণা চালিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। সম্প্রতি তার একটি বিলবোর্ড প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে সেটি যেনতেন জায়গায় নয়। একেবারে মহাকাশে। যা দেখে মেসি নিজেও অবাক। খবর গোলডটকম

২০০৬ সাল থেকে অ্যাডিডাসের দূত হিসেবে কাজ করে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ফুটবলার মেসি। আর ২০১৭ সালে প্রতিষ্ঠানটি মেসির সঙ্গে আজীবনের চুক্তি করে। এরপর কোম্পানির নানা প্রচারণায় বিশ্বকাপজীয় অধিনায়ককে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় অ্যাডিডাস মহাকাশে মেসির বিলবোর্ড প্রকাশের একটি ভিডিও প্রকাশ করেছে। ‘আউট অব দিস ওয়ার্ল্ড’ ক্যাপশনে সেই ভিডিওতে স্পেসে মেসির একটি বিলবোর্ড প্রকাশ করেছে। বিলবোর্ডে রয়েছে মেসি ছবি এবং মেসির অ্যাডিডাসের একটি জুতা।

মেসির ছবির নিচেই লেখা ‘আউট অব দিস ওয়ার্ল্ড’। আর এ নামটিই ভিডিওটির ক্যাপশনে দিয়েছে প্রতিষ্ঠানটি। ভিডিওতে দেখা যায়, বিলবোর্ডে আর্জেন্টিনার প্র্যাকটিস কিট গায়ে মেসির একটি পাসপোর্ট সাইজের ছবি। তার ঠিক উপরের দিকে রয়েছে অ্যাডিডাসের তৈরি একজোড়া জুতো। মেসির ছবির নিচে ক্যাপশনে লেকা মেসির পছন্দের জুতো ‘এক্সক্র্যাজিফাস্ট’ এর নাম।

ভিডিওটি দেশে মেসি বেশ খুশিও হয়েছেন। ভিডিও শেষে মেসি বলেন, আমি সবসময় মহাকাশে যেতে চেয়েছিলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...