মিরপুরে দর্শক রোষানলে সাকিব
দেশের মাটিতে সাকিব আল হাসানের এমন কথা হয়তো কখনো শোনেননি। এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। তবে দর্শকদের একতরফা ক্ষোভের মুখে পড়তে হয়নি তাকে। এবার এমন নেতিবাচক অবস্থানে থাকতে পারেন সাকিব। যার প্রমাণ মিলেছে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর পুরো দল কলকাতায় উড়ে গেছে। আর দেশের পথ ধরলেন সাকিব। ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে ক্ষোভ জানাতে ছুটে যান টাইগার অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন। আজ সকালেও সেখানে ছিল।
প্রায় তিন ঘণ্টা অনুশীলনের পর বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত কয়েকজন সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। সাকিবকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া হয় 'ভুয়া জাল'। এদিকে কালো গাড়িতে চড়ে দ্রুত স্থান ত্যাগ করেন টাইগার অধিনায়ক।
বিস্তারিত আসছে…
