| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ম্যাক্সওয়েল তাণ্ডবময় সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের সামনে আকাশ ছোয়া বিশাল রানের টার্গেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৫ ১৮:৪৮:৪৫
ম্যাক্সওয়েল তাণ্ডবময় সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের সামনে আকাশ ছোয়া বিশাল রানের টার্গেট

১৬ বছর পর একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। আজ বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়া এবং ডাচ জাতীয় দল শেষবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। বাংলাদেশ সময় দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ড ওয়ানডেতে দুইবার মুখোমুখি হয়েছে। বিশ্ব মঞ্চে দুবার এবং অস্ট্রেলিয়ার জন্য ১০০ শতাংশ জয়। অস্ট্রেলিয়া ২০০৩ বিশ্বকাপে ৭৫ রানে এবং ২০০৭ সালের টুর্নামেন্ট ২২৯ রানে জিতেছিল। তবে এবার ১৬ বছর পরে অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ডাসরা। জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তারা।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেন। নেদারল্যান্ডসের সামনে ৪০০ রানের টার্গেট।

এদিকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে অজিরা। তাই শেষ চারের স্বপ্নে অজিদের অন্যতম লক্ষ্য নিজেদের অবস্থান ধরে রাখা। সেই তুলনায় অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেই আজ মাঠে নামবে তারা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ডাচরা বুঝিয়ে দিয়েছে, তাদেরও হালকাভাবে দেখার সুযোগ নেই। যে কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও তাদের হালকাভাবে নিচ্ছে না। তবে আজ (২৫ অক্টোবর) জিতলে সেমির পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি ইতিহাসটাও ধরে রাখতে পারবে অজিরা।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...