শেষ চার নিশ্চিতের লক্ষ্যে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। কিন্তু এখন টানা তিন হারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে সাকিবের দলের। ঘুরে দাঁড়ানোর মিশনে লাল-সবুজের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
মুম্বাইয়ের ওয়ংখেড়েতে এই ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিং করতে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন রয়েছে। দলে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে প্রোটিয়ারা একটা পরিবর্তন এনেছে।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ :
রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা
