| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হারের লজ্জা ঘুচাতে অবশেষে বাবর আজমের পদত্যাগের ডাক আসলো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৪ ১৩:৪৭:২২
 হারের লজ্জা ঘুচাতে অবশেষে বাবর আজমের পদত্যাগের ডাক আসলো

একের পর এক বিস্ফোরক মন্তব্যের কারণে পুরো ক্রিকেট বিশ্বে পরিচিত এক নাম পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। কিছুদিন আগে পাকিস্তানের এই বিউটি কুইন ঘোষণা করেছিলেন, ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে সাকিব আল হাসানের সঙ্গে ডিনার ডেটে যাবেন। এবার অধিনায়ক বাবর আজমের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিলেন সেহার শিনওয়ারি।

মঙ্গলবার (২৪ অক্টোবর), সেহার শিনওয়ারি তার সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে টুইটার) তে অধিনায়ক বাবর আজমের পদত্যাগ এবং পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে আন্দোলনের সতর্কতামূলক একটি পোস্ট করেছেন।

আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাবর আজমের দল। ক্রিকেট দলের এমন নাজুক পরিস্থিতির কারণে খুবই নাখোশ পাকিস্তানি অভিনেত্রী সেহার। আর তাই দলের বাজে পারফরম্যান্সের কারণে দলনেতা বাবরের পদত্যাগ চান পাকিস্তানি অভিনেত্রী। পুরো পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে আন্দোলনও শুরু করতে চান সেহার।

টুইটারে ক্ষোভ প্রকাশ করে সেহার লিখেছেন, 'পাকিস্তান ক্রিকেট দল শুধু রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্য দিয়ে ভক্তদের বোকা বানাতে পারে। পারফর্ম করা তাদের করণীয় তালিকায় নেই। বাবর সহ সবাই না দাঁড়ানো পর্যন্ত আমরা পাকিস্তানের রাজপথে প্রতিবাদ করব। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বাবরের নামে মামলা করারও হুমকি দেন সেহার।

সেহার পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা প্রায় দেড় লাখ। চলমান বিশ্বকাপ চলাকালে পাকিস্তানি অভিনেত্রীর সব বিস্ফোরক মন্তব্যের বন্যা বইছে টুইটারে। পাক অভিনেত্রী সেহার শিনওয়ারি কিছুদিন আগে বলেছিলেন, বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তাহলে তিনি ঢাকায় এসে সাকিব আল হাসানের সঙ্গে ডিনার ডেট করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...