| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ একাদশে পরিবর্তন, নতুন মুখের আগমন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৪ ১১:১৬:১৪

বিশ্বকাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পয়েন্ট টেবিল ও খেলার ধরন বিবেচনায় এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প ভাবছে না টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

মুম্বাইয়ের গরম এবং প্রতিপক্ষ আফ্রিকান দলের কথা বিবেচনা করে একাদশে তিন পেসারের একজনকে বাদ দেওয়া হতে পারে। ইতিমধ্যেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পেসার হিসেবে দেখা যাবে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের পাশাপাশি স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।

ব্যাটিং অর্ডারে তানজিদ তামিম গত ম্যাচে সেই আস্থা শোধ করেছেন। লিটন দাসের সঙ্গে ওপেন করতে দেখা যাবে তাকে। ওয়ান ডাউনে শান্ত থাকবেন নাজমুল হোসেন আর চারে থাকবেন সাকিব। তাওহীদ হৃদয়কে আরও একবার পাঁচটিতে দেখা যাবে। যথারীতি ছয় ও সাত নম্বরে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। অনেক দিন পর আট নম্বরে দেখা যাবে মিরাজকে। নাসুম, শরিফুল ও মুস্তাফিজ থাকবেন নাইন, টেন ও ইলেভেনে।

যেমন হতে পারে বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হ্রদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...