| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কোহলি-রোহিত যে বিতর্কীত প্লেয়ার তা মাঠের তর্কে বোঝা গেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৩ ১৪:৫৫:০২
 কোহলি-রোহিত যে বিতর্কীত প্লেয়ার তা মাঠের  তর্কে বোঝা গেল

চলতি বিশ্বকাপে টানা পাঁচটি জয় নিয়ে শেষ চারের দৌড়ে বেশ খানিকটা এগিয়েছে ভারত। তবে দলের জন্য এমন স্বস্তির দিনে মতভেদ দেখা দিয়েছে ভারতীয় দলের মধ্যে। তাও দলের সেরা দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে।

রোববার (২২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠে দুজনকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। এরপর থেকে ভারতীয় ভক্তদের মনে একটাই প্রশ্ন, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছিল দুজনের মধ্যে?

কিউইদের ইনিংসের ৩১ তম ওভারে এটি ঘটেছিল। সেই ওভার শেষে বিরাট দৌড়ে রোহিতের দিকে গিয়ে কিছু একটা বললেন। এ সময় তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। তবে ভারতীয় অধিনায়ক উল্টো দিকে তাকিয়ে ছিলেন। তারপর তিনিও কোহলির দিকে ফিরে কিছু বলতে শুরু করেন।

মনে করা হচ্ছে, কোহলির কথা পছন্দ করেননি রোহিত। এতেই থেমে থাকেননি কোহলি। তবে কথা বলতে থাকেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস কোহলি।

এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা এখনো জানা যায়নি।

মনে করা হচ্ছে বোলিং বা ফিল্ডিং পরিবর্তন নিয়ে রোহিতকে কিছু পরামর্শ দিয়েছিলেন কোহলি। যা পছন্দ হয়নি ভারতীয় অধিনায়কের। কারণ এই সময়ে কিউইদের হয়ে ক্রিজে ছিলেন ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। তাদের অনবদ্য ব্যাটিংয়ে বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। সে কারণেই মাঠে তর্ক হতে পারে এই দুই ভারতীয় ক্রিকেটারের।

এদিকে ম্যাচ শেষে দেখা যায়, প্রথমে কোহলিকে জড়িয়ে ধরেন রোহিত। ম্যাচ শেষে রোহিতের মুখেই শোনা যায় কোহলির প্রশংসা। এ সময় রোহিত বলেন, তাদের এখনো অর্ধেক পথ পার হতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...