ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পেল নিউজিল্যান্ড
ড্যারিল মিচলের দুর্দান্ত শতকে ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। শুরুতেই ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেখান থেকে রানের চাকা সচল রেখে দলকে বিপদমুক্ত করেন রাচিন রবীন্দ্র ও মিচেল। ৮৭ বলে ৭৫ রান করে রবীন্দ্র আউট হলেও একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে আয়োজক ভারত ও নিউজিল্যান্ড। এবারের প্রতিযোগিতায় দুদলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। মাত্র ১৯ রানে ওপেনিং জুটিকে হারানোর জোড়া ফিফটিতে কিউইদের বড় সংগ্রহের পথে রেখেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল।
নান্দনিক ধর্মশালায় হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই উইকেট তুলে নিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন সিরাজ ও শামি। তবে তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে রয়েছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপরা।
দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। সিরাজের বলে আইয়ারকে ক্যাচ দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাক মারেন ওপেনার ডেভন কনওয়ে। ১৮ রানে আরেক ওপেনার উইল ইয়াংকে ফিরিয়ে স্বাগতিকদের উল্লাসে ভাসান প্রথমাবারের মতো একাদশে জায়গা পাওয়া মোহাম্মাদ শামি। কিউই ওপেনারকে ১৭ রানে বোল্ড করেন এই ভারতীয় পেসার।
তৃতীয় জুটিতে নিউজিল্যান্ডকে টেনে তুলেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। শতরানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রেখেছেন তারা। এরই মধ্যে দুই কিউই ব্যাটার ফিফটি তুলে নিয়েছেন। রবীন্দ্র ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন। আর মিচেল পঞ্চম ফিফটিতে অপরাজিত আছেন।
ভারতর একাদশরোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।
টস জিতল ভারতনিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টস জিতল ভারত। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
