| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নতুন দুঃসংবাদ টাইগার শিবিরে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২১ ১৪:৪১:২৭
নতুন দুঃসংবাদ টাইগার শিবিরে

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এরপর টানা তিনবার হেরেছে লাল-সবুজের দল। পরাজয়ের চক্র ভেঙে জয়ের ধারায় ফিরতে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

তবে এই ম্যাচের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ। এই ম্যাচে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

মূলত, আফগানদের বিপক্ষে ম্যাচে কাঁধের পুরোনো চোট কাটিয়ে ফিরেছেন তিনি। এ কারণে ওই ম্যাচে ৬ ওভারের বেশি বল করেননি তাসকিন। তিনি তার দ্বিতীয় ম্যাচে ৬ ওভার এবং তার তৃতীয় ম্যাচে ৮ ওভার বল করেছিলেন। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে ছিলেন না তিনি।

জানা গেছে, ইনজুরি থেকে এখনো সেরে উঠতে পারেননি তাসকিন। পুনেতে তাঁর কাঁধের এমআরআই করা হয়েছিল। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্রের খবর, প্রোটিয়াদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের। তবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চিনতে পারেননি তাসকিন। তিন ম্যাচে ১২৬ রান খরচায় মাত্র ২ উইকেট তার শিকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...