| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যুক্ত হচ্ছে দুই তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৯ ২০:৫৩:২৭
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যুক্ত হচ্ছে দুই তারকা ক্রিকেটার

চলমান বিশ্বকাপে তিন ম্যাচে জয় পায়নি শ্রীলঙ্কা। এদিকে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং দক্ষতা দেখিয়েও হারতে হয়েছে তাদের। টুর্নামেন্টের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত দলটি অধিনায়ক দাসুন শানাকাকেও হারিয়েছে। এবার লঙ্কানদের বিশ্বকাপ দলে যোগ দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং পেসার দুশমন্ত চামিরা। তবে তারা ভারতে যাবে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছে। আগামীকাল (শুক্রবার) দুই লঙ্কান ক্রিকেটারের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রথম জয়ের সন্ধানে শনিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগে ম্যাথুস-চামিরা দলে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির কর্মকর্তারা। তবে নতুন কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে তারা দলে যোগ দিতে পারেন। কাঁধের ইনজুরির কারণে আগের ম্যাচে খেলতে পারেননি তরুণ পেসার মাথিশা পাথিরানা।

বিশ্বকাপের তৃতীয় রাউন্ড শেষে এখনও টেবিলের তলানিতেই রয়েছে লঙ্কানরা। শানাকা চোট নিয়ে মাঠে নামার পর নেতৃত্ব দেন কুশল মেন্ডিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এর আগে শানাকার পরিবর্তে অলরাউন্ডার চামিকা করুণারত্নকে দলে নেওয়া হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...