| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ চলাকালীন নতুন সুখবর পেলেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৯ ১৫:১৫:২৩
বিশ্বকাপ চলাকালীন নতুন সুখবর পেলেন মুশফিক

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলেছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়।

তবে এই ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেলেন টাইগারদের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাটারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন তিনি।

সর্বশেষ আপডেট করা আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিনি ২০-তে উঠেছেন। ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে এই অবস্থানে রয়েছে মুশি।এদিকে, র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি হলেও দলের অধিনায়ক সাকিব আল হাসানকে অবনমন করা হয়েছে। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৪২-এ নেমে এসেছেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের ওপেনার বাবর আজম (৮৩৬) এখনও র‌্যাঙ্কিংয়ে রাজত্ব করছেন। ভারতীয় ওপেনার শুভমান গিল (৮১৮) তার থেকে ১৮ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক (৭৪২) এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন।

অন্যদিকে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। যদিও তিনি আগে থেকেই খেলা নিয়ে শঙ্কিত ছিলেন; অবশেষে এটা ঘটল। সাকিবের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। অন্যদিকে, অপরিবর্তিত একাদশে নেমে গেছে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...