| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তির বার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৯ ১৩:০৮:০৪
ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তির বার্তা

বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে বড় প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত অনেক এগিয়ে থাকলেও হাল ছাড়বে না টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের কাছে সবসময়ই দারুণ প্রত্যাশা থাকে। বিশ্বকাপে তাদের বিপক্ষে অবশ্যই ভালো করতে প্রস্তুত সাকিব আল হাসানের দল।

তবে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানও চিন্তায় ফেলেছে টাইগার ক্রিকেট ভক্তদের। ব্যাটিং ইউনিট, গুরুত্বপূর্ণ বোলারদের কাছ থেকে উইকেট না পাওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশ। বড় হারের কারণে পয়েন্ট টেবিলে অবস্থানও খুব একটা সুবিধাজনক নয়।

তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা স্বস্তি ফিরেছে টাইগার ক্রিকেটারদের মধ্যে। গতকাল (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ১৪৯ রানের পরাজয় বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে। রান রেটের দিক থেকে তারা বর্তমানে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। নিজেদের সেরা চারে নিয়ে যাওয়ার সুযোগ আছে।

সর্বশেষ পয়েন্ট টেবিল অনুযায়ী, বাংলাদেশ -০.৬৯৯ রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আর আফগানরা -০.৭৩৪ রান রেট নিয়ে নেমে গেছে সাতে। আর ইংল্যান্ড সমান পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে। চার ম্যাচেই জয় নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে তিন জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

আজকের ম্যাচে জিতলে নিশ্চিতভাবেই ইংল্যান্ডকে ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসান। বড় ব্যবধানে জিতলে টাইগাররা -০.১৩৭রান রেটে পাকিস্তানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবে। বাংলাদেশ অবশ্যই সেই সুযোগ নিতে চাইবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...