| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নকআউট পর্বের টিকিটের জন্য ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৯ ১১:২৭:৪৭
নকআউট পর্বের টিকিটের জন্য ভারতের  মুখোমুখি হবে  বাংলাদেশ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় টাইগাররা। টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে হাথুরুসিংহের শিষ্যরা। টানা তিন ম্যাচ জিতে স্বাগতিক ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগার শিবির।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ভারত-পাকিস্তান ম্যাচটিকে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে ধরা হয়। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ পরিণত হয়েছে একতরফা লড়াইয়ে। পাক-ভারত লড়াইয়ের চেয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। আর এমন প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে দুই দলই। তৃতীয় রাউন্ড শেষে বিপরীত অবস্থানে দাঁড়িয়েছেন সাকিব-রোহিতরা। ভারতের টানা তিন জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। পরের দুই ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় হেরেছে সাকিবের বাহিনী। বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। হারলে টাইগারদের চূড়ান্ত চারে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে।

ভারতের বিপক্ষে জীবন-মরণ ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে পেশীতে চোট পান বাংলাদেশ অধিনায়ক। তাই আজকের ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিব খেলবেন কি না তা ম্যাচের দিন সকালেই নির্ধারণ করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...