| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ম্যাচ শুরুর আগে অনেক বড় ভুল করে বসলেন বিরাট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৪ ২২:১৯:৪২
ম্যাচ শুরুর আগে অনেক বড় ভুল করে বসলেন বিরাট

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। আর সেটা যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে হয়, তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে উন্মাদনা এতটাই তীব্র যে ক্রিকেটাররা প্রচণ্ড চাপে রয়েছেন।

এই ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি বড় ভুল করলেন। বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এত দর্শকের সামনে মাঠে নামার উত্তেজনায় এত বড় ভুল করেছেন এই ব্যাটসম্যান বলে অনেকের ধারণা।

চলমান বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান শনিবার (১৪ অক্টোবর) মুখোমুখি হচ্ছে। এই হাইভোল্টেজ ম্যাচে ভুল জার্সি পরে মাঠে নামেন কোহলি। সেই ভুল জার্সিতে ভারতীয় জাতীয় সঙ্গীতও গেয়েছেন তিনি।

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস এই বিশ্বকাপের জন্য ভারতের জার্সি প্রস্তুত করেছে। জার্সির কাঁধের নকশা ভারতের লোগোর সাথে মেলে কমলা, সাদা এবং সবুজ রঙে ডোরাকাটা। বিশ্বকাপের আগে খেলা ওডিআই ম্যাচে ওই তিনটি স্ট্রিপের রঙ ছিল সাদা।

কোহলি ছাড়া দলের সবাই কমলা, সাদা ও সবুজ ডোরাকাটা জার্সি পরলেও বিশ্বকাপের আগে ব্যবহার করা সাদা ডোরাকাটা জার্সিতেই মাঠে নামেন কোহলি। টসের পর দুই দলই জাতীয় সঙ্গীত গাইতে এক কাতারে দাঁড়িয়ে।

জাতীয় সঙ্গীতের পর কোহলিও জড়িয়ে ধরেন শচীন টেন্ডুলকারকে। এরপর ভুল জার্সি পরে মাঠে নামেন। ম্যাচ শুরুর পর কেউ কোহলির ভুল ধরিয়ে দিলে জার্সি বদলাতে ড্রেসিংরুমে চলে যান কোহলি।

জার্সি বদলানোর পর তেরঙা ডোরাকাটা জার্সি পরে মাঠে ফিরলেন কোহলি। এমনই এক ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। বাবর আজমের ১৯১ রানের সুবাদে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিক দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...