| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ধর্মশালার পর চেন্নাইয়েও আছেন তামিম ইকবাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৩ ১৮:৩৬:৫১
ধর্মশালার পর চেন্নাইয়েও আছেন তামিম ইকবাল

চোট আর ফিটনেস বিতর্কে বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। তাই স্বাভাবিকভাবেই দলের সঙ্গে নেই তিনি। তবে মাঠে না থাকলেও গ্যালারিতে ঠিকই দেখা মিলছে তার! ভক্ত-সমর্থকদের প্লেকার্ড, ব্যানার কিংবা ফেস্টুনে দেখা মিলছে তামিমের!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ধর্মশালায় সেদিন তামিমের ছবি-পোস্টারসহ মাঠে হাজির হয়েছিলেন তার ভক্তরা। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গ্যালারিতে হাজির ছিলেন তামিমের ভক্তরা। সেদিন দেখা যায় পোস্টারে লেখা, 'তামিম-সাকিব ভাই ভাই'।

ধর্মশালার পাট চুকিয়ে বাংলাদেশ এখন চেন্নাইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও দেখা গেল তামিমের ভক্তদের। গ্যালারিতে তামিমের ছবি সম্বলিত পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই।

এদিকে আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, কিউই শিবিরেও আছে এক পরিবর্তন। বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে দীর্ঘদিন পর চোট থেকে ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। আগের ম্যাচে ৭০ রানের ইনিংস খেলেছিলেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় বাদ পড়েছেন তিনি। আজ ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...