| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাক-ভারত ম্যাচের আগে ক্রিকেট বিশ্বকে বিশাল সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১১ ২১:৪০:৪৭
পাক-ভারত ম্যাচের আগে ক্রিকেট বিশ্বকে বিশাল সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

২০১১ বিশ্বকাপের ১২ বছর পর, ভারত ওডিআই বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়। কিন্তু কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয় আন্তর্জাতিক এই আসর। তবে আয়োজনে কোনো ত্রুটি রাখতে রাজি নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ভারত-পাকিস্তান সংঘর্ষের আগে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিসিসিআই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে বলিউডের অনেক তারকা অংশ নেবেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত বিশেষ অতিথি হিসেবে এই ম্যাচ উপভোগ করবেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার জন্য, কম সমালোচনার মুখে পড়তে হয়নি বিসিসিআইকে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা মহলে এই নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিশ্বকাপের শুরুটা জাঁকজমক করে না হলেও, ভারত-পাকিস্তানের খেলার আগে প্রি-ম্যাচ সেরিমনি দিয়ে চমক দিতে চায় বিসিসিআই।

বর্ণিল এই অনুষ্ঠানে বড় চমক হিসেবে থাকছেন অরিজিৎ সিং। ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগের জন্য পিসিবি কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আরো আাগে ভারতে যাবার কথা ছিলো পিসিবি চেয়ারম্যানের। তবে পাকিস্তানি সাংবাদিকরা এই ম্যাচের আগে ভিসা পাবে নিশ্চয়তা পাওয়ার পর বৃহস্পতিবার টিকেট কেটেছেন জাকা আশরাফ।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অন্তত ২৫ জন পাকিস্তানি সাংবাদিক এ ম্যাচে থাকবেন।

ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে পুরো আহমেদাবাদ। দায়িত্বে থাকবেন ১১ হাজার নিরাপত্তাকর্মী। আহমেদাবাদ পুলিশ ছাড়াও ভারতের র‍্যাপিড অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা নিয়োজিত থাকবেন। এ ছাড়া তিনটি হিট টিম, অ্যান্টি ড্রোন ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও থাকবেন মাঠে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...