| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সাকিবদের হাঠাৎ দুঃসংবাদ দিলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১১ ১১:৩১:০৫
সাকিবদের হাঠাৎ দুঃসংবাদ দিলো আইসিসি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতে পারেনি সাকিব আল হাসানের দল টাইগাররা। বোলিং ও ব্যাটিংয়ে ভরপুর দিনে আমাদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছে। এই হারে রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিল থেকেও ছিটকে গেছে বাংলাদেশ। এমন বাজে পরাজয়ের দিনে বাংলাদেশের ক্ষতে লবণ মাখিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাকিব শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির ওয়েবসাইট অনুযায়ী, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশকে জরিমানা দিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেক্ষেত্রে যেহেতু নির্ধারিত সময়ে বাংলাদেশের এক ওভারের ব্যবধান আছে, তাই এই জরিমানাও দিতে হবে টাইগারদের।

মঙ্গলবার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার ডেভিড মালান। বাংলাদেশের হয়ে মেহেদি নেন ৪ উইকেট। জবাবে বাংলাদেশ দল ৪৮ ওভারে ২২৭ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...