২য় ম্যাচে যে নতুন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ব্রিটিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান।
ম্যাচের একদিন আগে মাহমুদউল্লাহ রিয়াদের আউট হওয়ার গুঞ্জন উঠেছিল। গত ম্যাচে মাত্র ৫ বোলারকে ফিল্ডিং করায় অনেক সমালোচনা হয়েছিল। তবে ব্রিটিশদের মতো তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিপক্ষে এই ঝুঁকি নেয়নি টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে শেখ মেহেদীকে দলে এনে বোলিং বিভাগকে শক্তিশালী করতে চায় বাংলাদেশ।
