| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ম্যান অব দ্যা ম্যাচ হয়ে যাদেরকে প্রশংসায় ভাসালেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৭ ১৭:৪৩:৩৬
ম্যান অব দ্যা ম্যাচ হয়ে যাদেরকে প্রশংসায় ভাসালেন মিরাজ

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। পুরো ম্যাচে টাইগাররা অসাধারণ শক্তি প্রদর্শন করে এবং ৬ উইকেটে জয়ী হয়। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফর্ম করা মেহেদি হাসান মিরাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শুরুতে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেন মিরাজ। তবে শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানে থামতে হয় টাইগার অলরাউন্ডারকে।

তবে পুরস্কার গ্রহণের সময় টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের প্রশংসা করেছেন মিরাজ। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে তিনি বলেন, 'এটা আমার জন্য দারুণ মুহূর্ত। আমি অতীতে কঠোর পরিশ্রম করেছি। আমার প্রতি আস্থা রাখার কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকে দেওয়া উচিত।

'শুরুতে আমি একটু সতর্ক ছিলাম, কিন্তু অধিনায়ক আমাকে সঠিক জায়গায় বল করতে বলেছিলেন। তিনি আমাকে ধারাবাহিক হতে এবং আমার পারফরম্যান্সে মনোযোগ দিতে বলেছিলেন। তাই কৃতিত্ব দিতে হবে অধিনায়ককে।’ মেহেদী হাসান মিরাজ

টপ অর্ডারে ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন, 'বল বাই বল খেলেছি, রান নিয়ে চিন্তা কিরিনি। উইকেটটা একটু ঘুরছিল তাই সোজা খেলার চেষ্টা করলাম। আমি সবসময় ৪ নম্বরে ব্যাট করেছি তাই শীর্ষে ব্যাট করাটা আমার জন্য দারুণ মুহূর্ত। গত কয়েক ম্যাচে দল আমাকে টপ অর্ডারে ব্যাট করাতে চেষ্টা করেছে এবং এটা আমার জন্য খুব ভালো মুহূর্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...