| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ দলে না থাকলেও ধর্মশালার গ্যালারিতে তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৭ ১৫:২৫:১৩
বিশ্বকাপ দলে না থাকলেও ধর্মশালার গ্যালারিতে তামিম

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল একটি বিশ্বস্ত নাম। টানা পাঁচটি বিশ্বকাপ খেলা দেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান শেষ মুহূর্তে চোটের কারণে ভারতের ফ্লাইট ধরতে পারেননি। ফিটনেস সমস্যার কারণে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেনি বিসিবি। তামিমকে দলে না রাখা নিয়ে দেশের ক্রিকেটে উত্তাপ বিরাজ করছে। যা বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তুলে ধরা হয়েছিল।

আফগানিস্তান ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি রেগে যান। তামিম দলে না থাকায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্বস্তি পাবে কি না এমন প্রশ্নে ক্ষুব্ধ হাথুরু। ধর্মশালায় এমনই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা খুবই অদ্ভুত প্রশ্ন। আপনি এখানে নেই এমন একজনকে জিজ্ঞাসা করেছেন। আমাদের এখানে স্বস্তির কি আছে।

তবে সব আলোচনা পেছনে ফেলে আজ ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল দলের সঙ্গে না থাকলেও স্টেডিয়ামে ভক্তদের মাঝে ছিলেন ঠিকই।

ধর্মশালার গ্যালারিতে সমর্থকরা তামিমের স্মৃতিতে ব্যানার ধরেছিল, যা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই ব্যানারে তামিমের ছবির পাশে লেখা- তামিম, আমরা তোমাকে কখনো ভুলব না।'

২০০৭ সাল থেকে বাংলাদেশ তামিম ছাড়া একটিও ওয়ানডে বিশ্বকাপ খেলেনি। দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানকে ছাড়াই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে টাইগাররা। তামিমের ভক্তরা তার অনুপস্থিতি ভুলতে পারবে না, তার প্রমাণও দিয়েছে ধর্মশালায় লাগানো তার সমর্থকদের ব্যানার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...