| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

সব ভেদাভেদ ভুলে তবে কি এক হলেন সাকিব-তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৪ ১৯:৩৩:৫৪
সব ভেদাভেদ ভুলে তবে কি এক হলেন সাকিব-তামিম

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ তৎপর দেশের ক্রিকেট মহল। দল থেকে হঠাৎ টাইগার ওপেনারকে বাদ দেওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিশ্বকাপের দলে তামিমের না থাকার জন্য সাকিবকেই দায়ী করছেন অনেকে।

তবে ফিটনেস সমস্যার কারণে তামিমকে দলে রাখা হয়নি বলে দাবি করা হয়েছে। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

তবে বাদ পড়ার পর ভিডিও বার্তায় মুখ খুললেন তামিম। সাকিব সম্পর্কে সরাসরি কিছু না বললেও তামিমের মতে, মিডল অর্ডারে ব্যাট করতে বলায় তিনি নিজেই দল থেকে নাম প্রত্যাহার করেছেন।

এরপর সাকিবও এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন না বদলানোর মানসিকতাকে ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেছিলেন। এ ছাড়া জাতীয় দলের সতীর্থসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন সাকিব।

সাকিবের বিস্ফোরক সাক্ষাৎকারের পর দেশ সমর্থকদের একাংশের চোখে তাকে খলনায়ক হিসেবেই দেখা হচ্ছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় দুই সিনিয়র ক্রিকেটারের করমর্দনের একটি ছবি দেখা গেছে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

সাকিব ও তামিম মূলত মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ এর একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন। বিজ্ঞাপনে তাদের দুজনকেই তাদের ফতুল্লা ম্যাচের কথা মনে করিয়ে দিতে দেখা যাচ্ছে। যেখানে দুজনেই যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। স্মৃতির এই সংলাপের মধ্য দিয়ে দুজনের কণ্ঠেই শোনা যায় দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আবেগ।

এত বিজ্ঞাপনের অর্থের পরও দেশের জার্সিতে এক হতে পারছেন না দেশের এই দুই বড় তারকা। বিশ্বকাপে তাৎক্ষণিক কিছু পরিবর্তন না হলে অন্তত নয়। তবে ভক্তরা আশা করছেন, বিশ্বকাপের পর সাকিব-তামিম অন্তত এক হয়ে যাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...