| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ওয়ানডে বিশ্বকাপে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৪ ১০:২৯:২১
ওয়ানডে বিশ্বকাপে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না

এবারের ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার আশঙ্কা আগেই চলে এসেছিল। এটা বাস্তবে পরিনত হলো।

এ বছর কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। আজ আইসিসির দেওয়া সূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমকালো আয়োজনের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা ছিল। প্রবীণ সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে ছাড়াও এই অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, বলিউড তারকা রণবীর সিং এবং তামান্না ভাটিয়ারও পারফর্ম করার কথা ছিল। কিন্তু এখন তা হচ্ছে না।

আইসিসির দেওয়া সূচিতে দেখা যাচ্ছে আগামীকাল (৪ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল। এছাড়া এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলের অধিনায়ক।

এদিকে, ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাত্র ১০ জন অধিনায়কের পরিচয় করানো হবে। থাকবে লেজার শো। বিসিসিআই এর বাইরে বিস্তারিত ব্যবস্থার পথ অনুসরণ করবে না। বরং ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। এছাড়া ১৯ নভেম্বর ফাইনালের আগে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...