| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তান দুই উইকেট হারাতেই বৃষ্টির বাধা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১১ ২৩:১১:৫৫
পাকিস্তান দুই উইকেট হারাতেই বৃষ্টির বাধা

পূর্বে আবহাওয়া পূর্বাভাসের উল্টোটা ঘটলেও আধুনিক সময়ে পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখানোর সুযোগ নেই। কলম্বোয় ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে শুধু নির্ধারিত দিনে নয় রিজার্ভ ডে'তেও বৃষ্টির শঙ্কা ছিল।

শঙ্কা মতো, রিজার্ভ ডে'তে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ। পাকিস্তানের ইনিংস ১১ ওভার গড়াতেই বৃষ্টির দ্বিতীয় বাধায় বন্ধ আছে খেলা। এর মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। বৃষ্টি থামলে ফখর জামান ১৪ ও মোহাম্মদ রিজওয়ান ১ রানে ইনিংস শুরু করবেন।

এর আগে পাকিস্তানের ওপেনার ইমাম উল ৯ রান করে বুমরাহর বলে আউট হয়েছেন। তিনে নামা অধিনায়ক বাবর আজম ১০ রান করে হার্ডিক পান্ডিয়ার বলে বোল্ড হয়েছেন।

এর আগে নির্ধারিত দিনে ২৪.১ ওভার ব্যাটিং করা ভারত রিজার্ভ ডেতে ৫০ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে।

ওপেনার রোহিত শর্মা প্রথমদিন ৫৬ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও চারটি ছক্কা মারেন তিনি। তার সঙ্গী শুভমন গিল ১০ চারের শটে ৫৮ রান করেন। তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তিনে নামা বিরাট কোহলি ও ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা কেএল রাহুল।

বিরাট ৯৪ বলে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও তিন ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরির সঙ্গে ১৩ হাজার রান পূর্ণ করেন তিনি। কেএল রাহুল ১০৬ বলে ১১১ রান করে অপরাজিত ছিলেন। তিনি ১২টি চার ও দুটি ছক্কা তোলেন। পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ইনজুরিতে পড়ায় বোলিং আক্রমণে সুবিধা করতে পারেনি পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...