| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চিকিৎসার পর সাইফউদ্দিন সহ আরো দুই ক্রিকেটার দেশে ফিরলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ১৫ ১৪:০৯:০৭
চিকিৎসার পর সাইফউদ্দিন সহ আরো দুই ক্রিকেটার দেশে ফিরলেন

দীর্ঘদিন পর জাতীয় দলে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও লাল-সবুজ জার্সিতে মনে রাখার মতো পারফরম্যান্স করেছিলেন। কিন্তু স্বপ্নের শুরুটা আর তার পক্ষে সম্ভব নয়। ইনজুরির কারণে বারবার পড়ে যেতে হয়েছে সাইফউদ্দিনকে। হারিয়েছেন ফর্মও।

চোটের চিকিৎসা নিতে সম্প্রতি কাতারে গিয়েছিলেন সাইফুদ্দিন।। চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন এই ক্রিকেটার। কাতারে চিকিৎসা নেওয়ার সময় তার পিঠের ব্যথা কমে গেছে বলে জানা গেছে। পিঠে বিশেষ ইনজেকশন দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এর আগে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য কাতারে যান সাইফউদ্দিন। বিষয়টি নিশ্চিত করে বিসিবি চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি বলেন, ‌‘এই মুহূর্তে তার (সাইফউদ্দিন) তো কোনো ইনজুরি নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছে। তবে ওনার ব্যাক একটা ইনজুরি আছে, যার কারণে মাঠে অন এবং অফ থাকে। সে কারণে ভালো একজন স্পাইন বিশেষজ্ঞ দেখানো হবে সাইফউদ্দিনকে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে।’

সাইফউদ্দিনের সঙ্গে দেশে ফিরেছেন আরও দুই ক্রিকেটার। পেসার আশিকুজ্জামানকেও দেওয়া হয়েছে বিশেষ চিকিৎসা। তাকেও ইনজেকশনের আওতায় আনা হয়েছে। এছাড়া অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী আরেক পেসার অভিষেক দাসের ইনজুরি ছিল কুঁচকিতে। কাতারে চিকিৎসা নেওয়ার পর তিনিও এখন সুস্থ আছেন বলেই জানা গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...