| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শেষ ওভারে সাকিবদের রোমাঞ্চকর হার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ০৮ ০০:০৯:৪৯
শেষ ওভারে সাকিবদের রোমাঞ্চকর  হার

টানটান উত্তেজনা বিরাজ করছিল শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৪ রান। প্রথম বলে আউট হয়ে গেলেন সেঞ্চুরিয়ান বাবর আজম। সেই ধাক্কা সামলে পরের দুই বলে ডাবল করে নেন মোহাম্মদ নওয়াজ। এরপরের দুই বলে তার ছক্কা-চারে শেষ হাসি হাসল কলম্বো স্ট্রাইকার্স। গল টাইটান্সের হারের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব আল হাসান বোলিংয়ে থাকেন উইকেটশূন্য।

পাল্লেকেলেতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ৭ উইকেটের জয় পেয়েছে কলম্বো। টস হেরে আগে নেমে ৩ উইকেটে ১৮৮ রানের পুঁজি পায় গল টাইটান্স। জবাবে ৩ উইকেটে ১৮৯ রান তুলে ১ বল বাকি থাকতেই বড় লক্ষ্য পেরিয়ে যায় কলম্বো।

এদিন গলকে প্রায় দুইশ ছোঁয়া সংগ্রহ দিতে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল ও শেভন ড্যানিয়েল। তারা দুজনে মিলে ৪৭ বলে ৮৭ রানের জুটি গড়েন। মাত্র ১৯ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৬ রান করেন ক্রুসপুল। আরেক ওপেনার ড্যানিয়েল ৩১ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় করেন ৪৯ রান।

এরপর ওয়ান ডাউনে নামা ভানুকা রাজাপাকসে ৩১ বলে ধীরগতিতে মাত্র ৩০ রান করেন। তবে ফিফটি করে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্ট। ৩৫ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৪ রান করেন তিনি। শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকার ৪ বলে ৬ রানে নির্ধারিত সময়ে ৩ উইকেটে ১৮৮ রানের পুঁজি পায় গল।

আগের তিন ম্যাচেই পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার এদিন অবশ্য সুযোগ পাননি ব্যাট হাতে ক্রিজে যাওয়ার। তবে বোলিংয়ে তার ওপর শুরুতেই আস্থা রাখেন গলের অধিনায়ক। ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিব হাতে বল পান। তবে দলকে উইকেট এনে দিতে পারেননি। ৪ ওভারে তিনি খরচ করেন ৩০ রান।

কলম্বোর জয়ে মূল ভূমিকা রাখেন পাকিস্তানের ব্যাটার বাবর। ওপেনিংয়ে নেমে ১০৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৫৯ বল মোকাবিলায় তিনি মারেন আটটি চার ও পাঁচটি ছক্কা। পাথুম নিসানকার সঙ্গে তার ৭৫ বলে ১১১ রানের উদ্বোধনী জুটিতে রান তাড়ায় কাঙ্ক্ষিত শুরু পায় কলম্বো। নিসানকার ব্যাট থেকে আসে ৪০ বলে ৫৪ রান।

দ্বিতীয় উইকেটে নুয়ানিন্দু ফার্নান্দোর সঙ্গে ৩১ বলে ৫৫ রান যোগ করেন বাবর। তার বিদায়ের পর নওয়াজ কলম্বোর তরী তীরে ভেড়ান। তিনি একটি করে চার ও ছক্কায় ৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...