| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বড় চমক রেখে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ০৭ ১৩:৫০:১৪
বড় চমক রেখে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বড় রকমের চমক দিয়েই বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে তাদের অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে তারা। রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড়দের।।

অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত এই দলে বড় চমকের নাম মার্নাস লাবুশেন। আন্তর্জাতিক ক্রিকেটে নামী এই মুখকে দল থেকে বাদ দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল।

ভারত বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের এই দলটিই সাউথ আফ্রিকা এবং ভারত সফর করে। পরবর্তীতে ১৫ জনে নামিয়ে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। ঘোষিত দলে ডাক পেয়েছেন দুই আনক্যাপড ক্রিকেটার তানভীর সংঘ ও অ্যারন হার্ডি জায়গা পেয়েছেন।

ভারতের পিচে বিশেষজ্ঞ লেগস্পিনার বিবেচনায় ডাক পেয়েছেন তানভির। অন্যদিকে হার্ডি দলে আছেন অলরাউন্ডার হিসেবে। অধিনায়ক হিসেবে আছেন প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল- প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাস্টর অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...